বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : এসআইবিএল ক্লাব কাপ হকিতে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব। শুক্রবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ২ টি খেলা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় খেলায় মেরিনার ইয়াংস ক্লাব ম্যাচে তারা ৭-২ গোলে হারিয়েছে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে। বিজয়ী দলের হৃদয় ও সাতেন্দার কুমার দু’টি করে এবং সোহানুর রহমান, ফজলে হোসেন রাব্বি ও সুজিৎ সিং একটি করে গোল করেন। বাংলাদেশ এসসির হয়ে দু’গোল শোধ দেন আকিব ও রায়হান। মেরিনার্সের হয়ে ভারতীয় চার খেলোয়াড়ই কাল মাঠে নেমেছিলেন। দিনের অন্য ম্যাচে সোনালী ব্যাংক ২-১ গোলে হারায় আজাদ স্পোর্টিং ক্লাবকে। জয়ী দলের রকিব ও রানা একটি করে গোল করেন। আজাদ এসসির হয়ে পরিমল একটি গোল শোধ দেন।