বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

মুস্তাফিজদের কীর্তি ৫ বাঁহাতি পেসার খেলিয়ে

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪কম :: এই ম্যাচটি বড়গুরুত্বপূর্ণ ছিল কিন্তু বড় ধাক্কা খেলো রাজস্থান রয়্যালস।
আজ মঙ্গলবার ৫ অক্টোবর জিততে পারলে প্লে-অফের সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হয়ে যেতো মোস্তাফিজুর রহমানদের। বাঁহাতি পেসারদের ওপর একটু বেশিই আস্থা রাজস্থান রয়্যালসের। আইপিএলের এক মৌসুমে সবচেয়ে বেশি বাঁহাতি পেসার খেলিয়ে অনন্য এক কীর্তি গড়েছে দলটি।

শারজাহতে মঙ্গলবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তিন বাঁহাতি পেসার নিয়ে খেলতে নেমেছে রাজস্থান। মুস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়ার সঙ্গে তারা দলে রেখেছে কুলদিপ যাদবকে। এই ম্যাচ দিয়ে ২৪ বছর বয়সী এই ক্রিকেটারের অভিষেক হচ্ছে টি-২০ ক্রিকেটে।

চলতি মৌসুমে রাজস্থানের হয়ে খেলেছেন আরও দুই বাঁহাতি পেসার- আকাশ সিং ও জয়দেব উনাদকাট। সব মিলিয়ে এক মৌসুমে ৫ জন বাঁহাতি পেসার খেলিয়ে আইপিএলের রেকর্ডের পাতায় জায়গা করে নিয়েছে দলটি।

ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের এক আসরে সবচেয়ে বেশি বাঁহাতি পেসার খেলানোর আগের রেকর্ড ছিল ৪জন। এবার তা টপকে গেছে রাজস্থান।

২০১১ সালে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া, ২০১৪ সালে মুম্বাই ও ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ এক আসরে ৪জন বাঁহাতি পেসার খেলিয়ে এতদিন ছিল রেকর্ডের পাতায়।

২০১৬ সালে হায়দরাবাদ দলে চার পেসারের একজন ছিলেন মুস্তাফিজ। তার সঙ্গে ছিলেন ট্রেন্ট বোল্ট, আশিষ নেহরা ও বারিন্দার স্রান।
এগারো নম্বরে ব্যাটিংয়ে নেমে মোস্তাফিজ একটি ছক্কা হাঁকিয়েছেন। ৭ বলে ৮ রানে অপরাজিত থাকেন টাইগার কাটার মাস্টার।

মুম্বাই বোলারদের মধ্যে সবচেয়ে সফল নাথান কল্টার-নাইল। মাত্র ১৪ রানে ৪টি উইকেট নেন এই পেসার। এছাড়া জেমস নিশাম ১২ রানে ৩টি আর জাসপ্রিত বুমরাহ ১৪ রান খরচায় নেন ২টি উইকেট।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com