বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

মুন্সীগঞ্জে আওয়ামী লীগের বর্ধিত সভায় হাইব্রিড প্রশ্নে হামলায় ইউপি সদস্য সহ আহত-৫

এম.আর রয়েল,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে আওয়ামী লীগের সভায় হাইব্রিডদের প্রতিরোধের ঘোষণা নিয়ে মারামারিতে ৩ ইউপি সদস্যসহ ৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার উপজেলার ষোলঘর ইউনিয়ন পরিষদের সদস্য আকবর হাওলাদার বাদী হয়ে ২ জনকে আসামী করে শ্রীনগর থানায় মামলা দায়ের করেছেন। এর আগে বুধবার দুপুরে ষোলঘর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এই মারামারির ঘটনা ঘটে।

পুলিশ ও সভায় উপস্থিত আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী জানান, ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আজিজুল ইসলামের সভাপত্বিতে ওইদিন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের নিয়ে পরামর্শ সভা আহবান করা হয়। সভায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি গঠন নিয়ে আলোচনা শুরু হলে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ইদ্রিস মিয়া, বর্তমান সাধারণ সম্পাদক শাহ জালাল, জেলা যুবলীগের সহ-সভাপতি স্বপন রায়, উপজেলা যুবলীগের সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি মনিরুল ইসলাম উজ্জল, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল ইসলাম শ্যামল সহ অনেকেই দলের দুঃসময়ে অবদানের কথা উল্লেখ করে পূর্বের কমিটির সভাপতি আঃ রাজ্জাক ও সাধারণ সম্পাদক আকবর হাওলাদারের কমিটি পূনর্বহালের দাবী জানান। এ সময় চেয়ারম্যান আজিজুল ইসলাম সমর্থিত অপরপক্ষ ইউপি সদস্য সুলতান মেম্বারকে সভাপতি করার প্রস্তাব করে। এ সময় সুলতান মেম্বার আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শে নতুন হওয়ায় আপত্তি উঠে। এনিয়ে বাগবিতন্ডার এক পর্যায়ে ইউনিয়ন যুবলীগের যুগ্ন-সম্পাদক অনিল আহমেদ জয় ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আলামিন চাড়াও হলে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে এক পক্ষে ইউপি সদস্য সুলতান, মোহাম্মদ আলী ও আকবর হাওলাদার ও অপর পক্ষের অনিল আহমেদ জয় ও আলামিন আহত হয়।

এব্যাপারে মামলার প্রথম অসামী ও ইউনিয়ন যুবলীগের যুগ্ন-সম্পাদক অনিল আহমেদ জয় বলেন, পরামর্শ সভায় আমরা আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছিলাম। সেখানে হাইব্রিডদের প্রতিরোধ করায় মামলার আসামী হয়েছে।

ইউপি সদস্য ও মামলার বাদী আকবর হাওলাদারের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি মিটিংয়ে আছেন বলে ফোন রেখে দেওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম ঘটনার সতত্যা স্বীকার করে জানান, মারামারির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন জানান, মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com