বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

মুন্সীগঞ্জে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

এম.আর রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) থেকে॥ মুন্সীগঞ্জে অস্ত্র ও গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গত রবিবার মুন্সিগঞ্জ র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার, সহকারী পরিচালক মোঃ নাহিদ হাসান জনি, এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন মহেশপুর গ্রামে অভিযান পরিচালনা করে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিন, ০৩ রাউন্ড পিস্তলের গুলি এবং ০১ টি ১২ বোর শর্টগানসহ সন্ত্রাসী মোঃ জাহাঙ্গীর হোসেন সরকার (৩৯), গ্রেফতার কৃত সন্ত্রাসী মুন্সীগঞ্জ সদর উপজেলার মহেশপুর গ্রামের মৃত আবুল কাশেম সরকার ছেলে। পরবর্তীতে উক্ত আসামীর বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার সদর থানায় পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com