বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
মুজিবর রহমান বাবু, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশের স্বপ্ন ভঙ্গ। শেষ হাসিটা হাসতে পারলো না। স্বাগতিক মালদ্বীপের কাছে হেরে গেল বাংলাদেশ। বৃহস্পতিবার সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপাধারী মালদ্বীপের কাছে ২-০ গোলে হেরে লাল-সবুজ বাহিনী। ম্যাচের প্রথমার্ধের স্কোরলাইন ছিল ০-০। দ্বিতীয়ার্ধে মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে ২ গোলই বাংলাদেশ হেরে যায়।
মালদ্বীপের দুইটি ম্যাচে ১ জয়ে ৩ পয়েন্ট। পয়েন্ট টেবিলের তলানি থেকে তিনে উঠে এলো তারা। শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে শুভসূচনার পর শক্তিশালী ভারতের বিপক্ষে ১-১ ড্র করা বাংলাদেশ ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। দুই ম্যাচে প্রতিটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নেপাল।
নেপালের কাছে ১-০ গোলে হেরে মুকুট ধরে রাখার মিশন শুরু করা মালদ্বীপের দুই ম্যাচে পয়েন্ট ৩। দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে সাফের রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন ভারত। তিন ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তলানিতে শ্রীলঙ্কা।
দাঁতেদাঁত চেপে প্রথমার্ধে কাটিয়ে দিয়েছিল বাংলাদেশ। জিততে না পাররেও হারা যাবে না-বাংলাদেশের মনের লক্ষ্য ছিল এটাই। কিন্তু স্বাগতিকদের প্রথমার্ধে আটকিয়ে রাখা গেলেও শেষ রক্ষা হয়নি বাংলাদেশের। শেষে হারতেই হলো। যে হারে ১৬ বছর পর ফাইনালে ওঠার স্বপ্নে একটা ধাক্কাই বাংলাদেশের।
৭০তম মিনিটে মতিনের জোরালো শটে জামাল ভূইয়া ফ্লিক করেছিলেন, কিন্তু বেরিয়ে যায় বাইরে দিয়ে।
৭৪তম মিনিটে পেনাল্টি গোলে ম্যাচের ভাগ্য ঝুঁকে যায় মালদ্বীপের দিকে। বক্সে নাইজ হাসানকে বাংলাদেশের মিডফিল্ডার সোহেল রানা পেছন থেকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। জিকোকে বিপরীত দিকে ছিটকে দিয়ে আয়েশী শটে লক্ষ্যভেদ করেন আশফাক।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বক্সে ঢুকে পড়েছিলেন মতিন, কিন্তু দুর্বল এবং লক্ষ্যভ্রষ্ট শটে ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগটি নষ্ট করেন বসুন্ধরা কিংসের এই ফরোয়ার্ড।
শুরুর দিকের একটু-আধটু চেষ্টা ছাড়া কখনই বাংলাদেশ তেমন কোনো পরীক্ষা নিতে পারেনি মালদ্বীপকে। হারের সঙ্গে বাংলাদেশের দুর্ভাবনা আরও বাড়ল ফরোয়ার্ডরা গোল না পাওয়ায়। শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে দলের গোলদাতা ছিলেন দুই ডিফেন্ডার তপু বর্মন ও ইয়াসিন আরাফাত।
রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই আসরে আগামী ১৩ অক্টোবর নিজেদের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০০৫ সালের পর প্রথমবারের মতো সাফের ফাইনাল খেলতে হলে আসছে ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে। তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলের দিকেও।
৫৫ মিনিটে কর্নার থেকে হামজা মোহাম্মদ বাইসাইকেল কিকে কাঁপিয়ে দেন বাংলাদেশের জাল। ৭৩ মিনিটে বদলী নাইজ হাসানকে বক্সে ফাউল করেন সোহেল রানা। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে ব্যবধান দ্বিগুণ করেন আলি আশফাক।
অস্কার ব্রুজোন তিনটি পরিবর্তন করে আক্রমণের ধার বাড়ালেও গোল বের করতে পারেননি। শেষ মুহূর্তে মতিন মিয়ার একটি শট পোস্ট ঘেঁষে বাইরে গেলে ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া হয়।
বাকি সময়টাতে বাংলাদেশের ডিফেন্সকে দিশেহারা করে ছাড়ে তাদের চেয়ে ফিফা র্যাংকিংয়ে ৩১ ধাপ এগিয়ে থাকা মালদ্বীপ। তবে অনেক চেষ্টা করেও আর গোল পায়নি তারা। ওই সময়টাতে একেবারেই বিক্ষিপ্ত ও ছন্নছাড়া ফুটবল খেলে বাংলাদেশ। এ নিয়ে সর্বশেষ চার মোকাবেলাতেই মালদ্বীপের কাছে হারল বাংলাদেশ।
বাংলাদেশ ॥ আনিসুর রহমান জিকো, তপু বর্মণ, তারিক কাজী, ইয়াসিন আরাফাত, রহমত মিয়া (জুয়েল রানা), জামাল ভূঁইয়া (অধিনায়ক), মোহাম্মদ ইব্রাহিম (মাহবুবুর রহমান সুফিল), বিপল আহমেদ (সুমন রেজা), সাদ উদ্দিন, সোহেল রানা ও মতিন মিয়া।