শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক::
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আল মিলারের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির তিন নেতা।
শুক্রবার সকাল ১০ টার দিকে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় এ বৈঠক শুরু হয়েছে।
বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্য দুজন হলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নানা অনিয়ম নিয়ে বিএনপির এ প্রতিনিধি দলটি বৈঠকে কথা বলবেন বলে জানা গেছে।
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরুঙ্কুশ জয় পায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। ভোটগ্রহণের পর গতকাল বৃহস্পতিবার শপথগ্রহণ করেছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা।
তবে নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করেছে ধানের শীষের প্রার্থীরা।
এছাড়া জাতীয় ঐক্যফ্রান্টের বিজয়ী প্রার্থীরা শপথগ্রহণ করেননি।