শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

মাদকের গডফাদার যে দলের হোক না কেউই ছাড় পাবে না : সেতুমন্ত্রী

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মাদকের ডন বা গডফাদার যে দলের কিংবা যেই হোক না কেন কেউই ছাড় পাবে না।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে শেখ হাসিনার সরকারই প্রথম কথা বলেছে, অন্য কোন সরকার বলেনি। মিয়ানমার থেকে স্রোতের মতো এদেশে ইয়াবা এসেছে। তাই মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভুলতা ফ্লাইওভার সাইট অফিসে অনুষ্ঠিত আসন্ন ঈদ উপলক্ষে যানজট নিরসন বিষয়ে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

দুর্নীতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের তিনজন এমপি দুদকের মামলায় হাজিরা দিচ্ছে। একজন মন্ত্রী পুত্র কারাগারে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কোন অপরাধীর ছাড় নেই।

মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এবং নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুসহ সড়ক ও জনপথ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com