বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

মাগুরায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরা প্রতিনিধি:: মাগুরা ছোটব্রিজ এলাকায় বাসের ধাক্কায় অসিম বিশ্বাস (১৮) ও লিমন হোসেন (২৮) নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৬টার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন মাগুরা হাইওয়ে পুলিশের এসআই শাহাজাহান।

নিহত অসিম মাগুরা সদর উপজেলার মাঝাইল গ্রামের আহম্মদ হোসেনের ছেলে ও লিমন একই গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

দুর্ঘটনা সর্ম্পকে এসআই শাহাজাহান জানান, ঝিনাইদহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী পূর্বাশা পরিবহনের একটি বাস মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের ছোটব্রিজ এলাকায় একটি মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী অসীম ও লিমন ঘটনাস্থলেই নিহত হন। তারা একটি হোটেলে শ্রমিক হিসেবে কাজের জন্য প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে মাগুরা শহরে আসছিলেন।

এসআই আরো জানান, ঘাতক বাসটিকে ফরিদপুর থেকে জব্দ করা হয়। লাশ দুটির ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com