বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

মাওয়া ঘাটে বিক্রি হলো ৭ হাজার টাকায় ১টি পদ্মার রূপালী ইলিশ!

মোঃ রুবেল ইসলাম.তাহমিদ,লৌহজং(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
অবিশ্বাস্য হলে ৭ হাজার টাকায় বিক্রি হয়েছে পদ্মার রূপালী ১ টি ইলিশ। ২কেজি ১০০গ্রাম ওজনের এ ইলিশটি বিক্রি হয়েছে মাওয়া পদ্মাপাড়ে শিপংকর , (মৎস্য পাইকারী) আড়তে।বৃহস্পতিবার ভোরে ইলিশ টি সুরেশ্বর নামক এলাকার পদ্মা থেকে এক জেলে বড় ভিন্ন সাইজের এ মাছ মৎস্য আড়তে আনেন।এ সময় মাছ ’টি তিনি ডাকে বিক্রি করেন ৭ হাজার টাকায়।মাওয়া এলাকার পাইকারী বিক্রেতা মোঃ মোকাজ্জল নামের এক ব্যবসায়ির কাছে । সে ২কেজি ১০০গ্রাম ওজনের ইলিশ টি ৩শ টাকা লাভে ৭ হাজার ৩শত টাকা দামে , ঢাকার এক ব্যবসায়ীর নিকট বিক্রিকরে। তবে কাল ১লা বৈশাখ এবং দুলভ বড় আকারের মাছ হওয়ায় মাছের দাম এরকম হওয়ার একটাই কারণ বলে জানা গেছে। একইসাথে রাজধানী থেকে বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ীরা মোবাইল ফোনে মাছ ব্যবসায়ীদের কাছে বড় সাইজের ইলিশের জন্য হণ্যে হয়ে খুঁজছেন । ফলে চাহিদা ও শখের কারণে দামও বেড়ে যাচ্ছে কয়েকগুণ। আর মাত্র ১”দিন বাকি ১লা বৈশাখের পান্তা ইলিশের আয়োজনকে কেন্দ্র করেই ইলিশ কেনার আশায় দূর -দুরান্ত থেকে অনেকেই ছুটছেন বহুআলোচিত পদ্মাসেতু এলাকার মাওয়ার পদ্মাপাড়ে।এসব কিছুকে কেন্দ্র করেই পদ্মার রূপালী ইলিশের বাজারে এখন আগুনের উত্তাপ।সোনার দামে ইলিশ।যাও পাওয়া যাচ্ছে তাও দাম হাঁকা হচ্ছে আকাশচুম্বী।দুস্কর তরতাজা একটি পদ্মার ইলিশ এখন বিক্রি হচ্ছে ৫হাজার থেকে সাড়ে ৬ হাজার টাকায়ও।রাজধানীর বিভিন্ন পাইকার ,স্থানীয় খুচরা বিক্রেতাদের পাশাপাশি বিত্তবান অনেক ক্রেতা খুব ভোরে মাওয়ায় এসে এসব ইলিশ কিনে নিয়ে যাচ্ছেন বেশী দাম দিয়ে।তবে কৃত্রিম সংকট সৃষ্টি করে এ হারে দাম বাড়তে পারে বলে অনেকে মনে করছেন।অন্যদিকে ১লা বৈশাখের চাহিদা মেটাতে বহু সরকারি -বেসরকারি কর্মকর্তারাও হন্যে হয়ে পাড়ি দিচ্ছেন মাওয়ার এই মৎস্য আড়তে। নাদিম মৎস্য আড়তের পরিচালক মোঃ জালাল মৃধা জানান , গতকাল সকালে চাঁদপুর সংলগ্ন নদীর পদ্মার নামা থেকে দেড় কেজির সমান বা বেশী ওজনের একটি ইলিশ তাদের আড়তে আসে।পরে মাছটি সাড়ে ৪ হাজার টাকায় রাজধানীর এক পাইকার.কিনে নিয়ে যান। এছাড়া গতকাল সোয়া কেজি ওজনের দুটি মাছ ৪ হাজার টাকায় করে বিক্রি করা হয়েছে ।ও ১ কেজির কম পরিমাপের বিভিন্ন সাইজের এক হালি ইলিশ প্রকারভেদে ৭হাজার থেকে /৯হাজার টাকায় বিক্রি হচ্ছে।তবে এক কেজির বেশী পরিমাপের বড় সাইজের ইলিশ এখন পাওয়াই যাচ্ছে না বলে তিনি জানান । আঃ মজিদ মৎস্য আড়তের মালিক মোঃ মজিদ শেখ জানায়,গত কয়েকদিন থেকে এখানে পদ্মার বড় ইলিশের খুবই সঙ্কট রয়েছে।এক কেজি ওজনের ইলিশও পাওয়া যাচ্ছে না।মাত্র দু’দিন আগেও ইলিশের পাইকাররা ১কেজির সামান্য কম ওজনের ৪টি ইলিশ ৭ হাজার টাকা দিয়ে বিক্রি করা হলেও গত সোমবার থেকে এসব ওজনের এক হালি ইলিশ বিক্রি হচ্ছে ৮/৯ হাজার টাকায়। এক কেজির বেশী হঠাৎ যাও পাওয়া যাচ্ছে তা এ আড়তে বিক্রি হচ্ছে ১৪/১৫হাজার টাকায়। তিনি আরো জানান ,সোমবার ভোরে শরীয়তপুরের সুরেশ্বর এলাকার নামার পদ্মা থেকে জেলেরা বড় ভিন্ন ভিন্ন সাইজের কয়েক ’টি ইলিশ মাছ তার আড়তে আনে।এ সময় মাছ গুলোতিনি ডাকে হালি বিক্রি করেন ১৫/১৬হাজার টাকায়। ঢাকার এক পাইকার দুই কেজি ওজনের একটি ইলিশ মাছ ও এক কেজি পরিমাপের কম ওজনের ৪টি ইলিশ মাছ ৯ হাজার টাকায় কিনে নিয়ে যান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com