শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

মনোনয়নপত্রে খালেদা জিয়ার স্বাক্ষর

ই-কণ্ঠ অনলাইন ডেস্ক::

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন। তথ্য- ব্রেকিংনিউজ

দু’দিন আগে তিনি তার মনোয়নপত্রে স্বাক্ষর করলেও রবিবার একজন কারা কর্মকর্তার মাধ্যমে সেটি আবারো ঢাকার জেলা প্রশাসক এর কার্যালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে।

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ন সচিব বিজন কান্তি সরকার গত বুধবার (২১ নভেম্বর) ঢাকা জেলা প্রশাসকের সাথে সাক্ষাত করে ৩টি মনোনয়নপত্র ও আনুষাঙ্গিক কাগজপত্রাদি দিয়ে এসেছেন। পরে বৃহস্পতিবার (২২ নভেম্বর) পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে বাহক মারফত মনোনয়ন ফরম পাঠানো হয়।

গত ১২ নভেম্বর কারাবন্দি দলের প্রধানের জন্য ফেনী-১ (পরশুরাম উপজেলা, ফুলগাজী উপজেলা ও ছাগলনাইয়া), বগুড়া-৭ ও বগুড়া-৬ (সদর) আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com