শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক::
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন মনোনয়ন বাণিজ্যে বিশ্ব রেকর্ড করেছে বিএনপি।
আজ মঙ্গলবার (৪ ডিসেম্বর) ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
বিএনপির হেবিওয়েট প্রার্থীসহ ১৪১ জন নেতার মনোনয়ন বাতিল করা হয়েছে আওয়ামী লীগের কারসাজিতে এমন অভিযোগের ভিত্তিতে ওবায়দুল কাদের বলেন, একাদশ জাতীয় নির্বাচনে মনোনয়ন নিয়ে বাণিজ্য করছে বিএনপি কারণ তাদের নেতাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। শরিকসহ আমাদেরও অনেক নেতার মনোনয়ন বাতিল করা হয়েছে, এটা ইসির বিষয়, আমাদের কিছু করার নেই।
নির্বাচনকে কেন্দ্র করে পুতুল নাচ দেখাচ্ছে আওয়ামী লীগ রিজভীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, আওয়ামী লীগ পুতুল নাচ দেখাচ্ছে না, পুতুল নাচ দেখাচ্ছে বিএনপি, যেমন করে নাচায় লন্ডন থেকে তেমন করে নাচাচ্ছে। পুতুল নাচের রশি টানা হচ্ছে লন্ডন থেকে। জাতীয় ঐক্যফ্রন্টের প্রধানমন্ত্রী কে হবেন জনগণ তা জানতে চায় তাদের এমন কোনো ব্যক্তি নেই যে প্রধানমন্ত্রী হওয়ার মত।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।