শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

মধুখালীতে বীমার টাকা ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন

শাহজাহান হেলাল, মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি॥ ফরিদপুরের মধুখালীতে বায়রা লাইফ ইনসুরেন্স এর বীমার টাকা ফেরত পাওয়া ও প্রতারক মোঃ আলীম তালুকদারের শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বুধবার বেলা ১২ টায় মধুখালী উপজেলা পরিষদের সামনে মোঃ ফারুকের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ওয়াডের ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মোজাম্মেল হোসেন, সংরক্ষিত ইউনিয়ন পরিষদের সদস্য সেলিনা বেগম, আঃ আলীম খান সহ প্রমুখ।

অভিযোগ পত্র থেকে জানা যায়, উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দী গ্রামের সালাম তালুকদারের ছেলে মোঃ আলীম তালুকদার মাঝকান্দী বাসস্ট্যান্ডে বায়রা লাইফ ইনসুরেন্স কোম্পনীর শাখা অফিস খুলে বিভিন্ন শাখায় ডিপিএস খুলে ১শ ৭৫ জন গ্রাহকের কাছ থেকে বিভিন্ন অংকে প্রায় ২৫লক্ষ টাকা যা লাভসহ ৪০ লক্ষ টাকা। মোঃ আলিম তালুকদার বায়রা লাইফ ইনসুরেন্স অফিসে টাকা জমা না দিয়ে পুরো টাকা আত্মসাত করেছেন গ্রহকদের দাবী।

মানব বন্ধন পূর্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ পত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ারের নিকট পেশ করেন মানব বন্ধনকারীরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com