শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক::
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার বিএনপির ভালো প্রার্থীদের জামিন না দেওয়ার নতুন কৌশল নিয়েছে।
আজ সোমবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপাসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, ‘আপনা জানেন যে প্রতিকূলতা, যে প্রতিকূলতা কখনোই এখন পর্যন্ত একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য যথেষ্ঠ নয়। সরকার বিরোধী দলের কোনো দাবি গ্রাহ্য করেননি। নির্বাচনকালীন সরকার গঠন করেননি, নিরপেক্ষ সরকার গঠন করেননি। তারা সংসদ ভাঙেননি এবং যে কথা দিয়েছিলেন প্রধানমন্ত্রী তফসিল ঘোষণার পরে কোনো গ্রেপ্তার করা হবে না, নতুন করে কোনো মামলা দেওয়া হবে না, তা অব্যাহত রয়েছে।’