সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

ভালুকায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ‘রূপালি মৎসে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকালে সিনিয়র উপজেলা মৎস্য অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা হল রুমে মৎস পক্ষ ২০২৬ উদ্বোধনী উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ও স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন এবং স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা স্থানীয় মৎস্য সম্পদের উন্নয়ন, আধুনিক চাষ পদ্ধতি এবং মৎস্য চাষিদের সার্বিক সহযোগিতা নিয়ে কথা বলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com