শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

ভারতের বিপক্ষে কালো ব্যাজ পরে মাঠে নামবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:: শোকে মাতম গোটা দেশ। গতকাল সোমবার নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরে বাংলাদেশি একটি বিমান বিধ্বস্তের ঘটনায় প্রায় ৫০ জন নিহত হয়। যেখানে নিহতদের বেশির ভাগ ছিল বাংলাদেশি। এছাড়াও ছিল নেপালের অনেকে।

শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে খেলতে যাওয়া বাংলাদেশ দলের খেলোয়াড়রা নিহতের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন।

নিদাহাস ট্রফিতে নিজেদের তৃতীয় ম্যাচে আগামীকাল ভারতে বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। এরই মধ্যে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন নিশ্চিত করেছেন আগামীকালের ম্যাচে নিহতদের স্মরণে কালো ব্যাজ পরে মাঠে নামবে বাংলাদেশ দল।

সিরিজে নিজেদের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করে টাইগাররা। পরের ম্যাচেই স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের জয় দিয়ে সিরিজে টিকে থাকে বাংলাদেশ দল। আগামীকাল বুধবার কলম্বোয় সন্ধ্যা সাড়ে সাতটায় ভারতে বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সূত্র: আরটিভি

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com