শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

ভারতকে ৫ উইকেটে হারিয়ে শ্রীলংকার উড়ন্ত সূচনা

স্পোর্টস ডেস্ক:: শ্রীলংকার স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত নিদাহাস ট্রফিতে দারুণ জয়ে শিরোপা ঘরে রাখার মিশন শুরু করেছে দলটি। ভারতের দেয়া ১৭৫ রানের লক্ষ্যে ১.৩ ওভার হাতে রেখে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলংকা।

শ্রীলংকার ম্যাচটা ভারত ম্যাচের কপিই বলা যায়। ভারতের যেমন রানের ত্রাতা এক শেখর ধাওয়ান তেমনি শ্রীলংকাকে একাই টেনে নিয়ে গেছেন কুশল পেরেরা। তার ৩৭ বলে ৬৬ রানের ইনিংসে জয়ের বন্দরে ভিড়েছে শ্রীলংকা।

সাত ব্যাটসম্যান নিয়ে খেলা শ্রীলংকা ১২.৩ ওভারে ৪ উইকেটে ১২৭ রান করে। কুশল পেরেরার ৬৬ রানে আউট হওয়ার পর ব্যাটে আসেন দাশুন সানাকা। তার ১৮ বলে ১৫ রানের সতর্ক ইনিংস এবং ১৮ বলে ১৭ রান করা উপুল থারাঙ্গার পরে ব্যাটে আসা থিসারা পেরেরার ১০ বলে ২২ রানের ঝড়ো ইনিংসে ৫ উইকেটের জয় নিশ্চিত করে শ্রীলংকা।

এর আগে টস হেরে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান করে ভারত। ভারতের হয়ে শেখর ধাওয়ান ৪৯ বলে ৯০ রান করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com