শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার ॥
বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপ। এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপে অপ্রতিরোধ্য ছন্দে এগিয়ে চলেছে স্বাগতিক বাংলাদেশ। টানা দুই জয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছে লাল-সবুজের দেশ। সোমবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে ৩-০ সেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বঙ্গবন্ধু এশিয়ান ভলিবলের সেমিফাইনালে ওঠল স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শহীদ সোহওরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচেও জিতেছে লাল-সবুজের দল। মালদ্বীপকে ৩-০ সেটে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ। আর টানা দুই ম্যাচ হেরে মালদ্বীপ এই আসর থেকে বিদায় নিল।
প্রথম ম্যাচে নেপালকে ৩-১ সেটে হারিয়ে শুভ সূচনা করেছিল বাংলাদেশ। সোমবার দ্বিতীয় ম্যাচে অনেকটা আয়েশিভাবেই জিতেছে তারা। প্রথম সেটে বাংলাদেশের জয় ২৫-১৫ পয়েন্টে। শুরুতে ২-০ পয়েন্টে পিছিয়ে যায় বাংলাদেশ। তারপর ৪-৪ পয়েন্টও হয়েছে। কিন্তু এরপর আর মালদ্বীপ ঘুরে দাঁড়াতে পারেনি। হরোশিত-রাশেদরা একচেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলে প্রথম সেট জিতে নেয়।
দ্বিতীয় সেটেও একই অবস্থা। বাংলাদেশ ২-০ তে এগিয়ে যায়। ১-১ ও ৮-৮ এ পয়েন্ট সমান করেও মালদ্বীপ শেষটা ভালো করতে পারেনি। ২৫-১৫ পয়েন্টে জিতে যায় স্বাগতিকরা। তৃতীয় সেটে মালদ্বীপ কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে। তবে শেষটা বাংলাদেশের, জিতেছে ২৫-২২ পয়েন্টের ব্যবধানে। যদিও ২০-১৯ পয়েন্টে এগিয়ে ছিল মালদ্বীপ।
এর আগে ‘বি’ গ্রুপের অন্য ম্যাচে তুর্কমেনিস্তান ৩-১ সেটে উজবেকিস্তানকে হারায়।