বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
প্রচন্ড গরমে শিক্ষার পরিবেশ শীতল রাখতে সিরাজদিখানের বাসাইল উচ্চ বিদ্যালয়ে ১২টি বৈদ্যুতিক পাখা অনুদান দিলেন মুন্সিগঞ্জ-১ আসন থেকে বিএনপি’র মনোয়ন প্রত্যাশী বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিল্পপতি, আলহাজ্ব শেখ মোঃ আব্দুল্লাহ। বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক সমির বসু আব্দুল্লাহ এর প্রতিনিধিদের কাছ থেকে পাখাগুলো গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সিদ্দিক মোল্লা,সিরাজদিখান উপজেলা ছাত্রদলের আহবায়ক আহিদুল ইসলাম অহিদ, বাসাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি আখিনুর হাওলাদার সহ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীগণ।
বাসাইল উচ্চ বিদ্যালয়ে এই পাখাগুলো দান করায় আলহাজ্ব শেখ মোঃ আব্দুল্লাহকে অসংখ্য ধন্যবাদ জানান ওই বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ।