বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : আবু ধাবিতে বুধবার সুপার টুয়েলভের ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। মরুর দেশে আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে এই ফরমেটের একেবারে বিশ্বকাপেই দেখা হচ্ছে বুধবার ২৬ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল ৪টায়। এই মুহূর্তে বাংলাদেশ দলে তেমন ছেলেদেরই প্রয়োজন বুধবার ইংল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর জন্য। বিশ্বকাপ মঞ্চে এর আগে দুইবার ইংলিশদের হারিয়েছে বাংলাদেশ।
দৃশ্যমান তেমন কোনো দুর্বলতা নেই। বিস্ফোরক সব ব্যাটসম্যানের সঙ্গে আছেন কার্যকর অলরাউন্ডার। গতিময় পেসারের সঙ্গে বোলিং আক্রমণে ছন্দে থাকা অফ স্পিনার ও লেগ স্পিনার। কী নেই ইংল্যান্ড দলে। ওয়েন মর্গ্যানদের বিপক্ষে কী আসলেই কোনো সুযোগ আছে বাংলাদেশের। প্রশ্ন শুনে একটু ক্ষুব্ধই হলেন ওটিস গিবসন।
সেটি ওয়ানডে ফরমেট, টি-টোয়েন্টি ক্রিকেটে তো পরস্পরের দেখাই হয়নি। ওয়ানডে বিশ্বকাপে জেতার স্মৃতিটা জাগিয়ে তুলে টি২০ বিশ্বকাপেও কি জয় ছিনিয়ে আনতে পারবেন মাহমুদুল্লাহ রিয়াদরা? সামর্থ্য আছে, তবে কথার চেয়ে ক্রিকেটাররা যদি কাজে তা দেখিয়ে দিতে পারেন মাঠে তাহলেই হয়তো সম্ভব হতে পারে। আর ইংল্যান্ডের শক্ত ব্যাটিং লাইনআপের বিপক্ষে নিখুঁত বোলিংয়ের ওপর গুরুত্ব দিয়েছেন পেস বোলিং কোচ ওটিস গিবসন।
প্রাথমিক রাউন্ডে স্কটল্যান্ডের বিপক্ষে হার দিয়ে শুরু, সুপার টুয়েলভ পর্বের প্রথম ম্যাচে প্রায় সমশক্তির তারুণ্যে ভরপুর শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয়। তাই সমালোচনাটা তীব্র হয়েছে। তবে জবাব দিয়েছেন দলের অভিজ্ঞতম তিন ক্রিকেটার- সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। এ নিয়ে ৭ বিশ্বকাপের সবগুলোই খেলছেন তারা। অথচ দলের পারফর্মেন্স যখন অগোছালো, ক্রিকেটাররা যখন ধারাবাহিকতার অভাবে ভুগছেন তখনই এ ৩ সিনিয়র ক্রিকেটার সমালোচনার জবাব দিতে গিয়ে মাঠের খেলার বাইরে মনোযোগ দিয়েছেন।
এবার টি২০ বিশ্বকাপে প্রথমবার খেলছেন ৮ ক্রিকেটার। সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহদের কার্যক্রমেই তারা প্রভাবিত হবেন এটাই স্বাভাবিক। অবশ্য সাকিব শুরু থেকেই ফর্মে আছেন, মাহমুদুল্লাহ ব্যাট হাতে খারাপ করছেন না এবং মুশফিক সবেমাত্র রানে ফিরেছেন। তবে বোর্ড প্রধান ও ক্রিকেটপ্রেমীদের মন্তব্যের জবাবে তারা যে কথার লড়াই শুরু করেছেন সেটি এক অস্থির পরিবেশের তৈরি করেছে দলের মধ্যে। এর ভেতর স্বাভাবিক পারফর্মেন্স দেখিয়ে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে ঘুরে দাঁড়ানো বড় রকমের অগ্নিপরীক্ষা হবে বাংলাদেশ দলের জন্য। ওপেনিং জুটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টুয়েলভ পর্বের প্রথম ম্যাচে শুরুটা অবশ্য দারুণ ছিল এবং পাওয়ার প্লে থেকেও যথেষ্ট রান এসেছে। তবে টানা ব্যর্থ লিটন দাস এদিনও ১৬ বলে ১৬ রানেই সাজঘরে ফিরেছেন।
নাইম শেখের সঙ্গে অন্য কাউকে পরীক্ষায় নামাতে হবে ২৭ অক্টোবর বুধবার। পেস আক্রমণে এখন পর্যন্ত চলতি আসরে সেভাবে জ্বলে উঠতে পারেননি মুস্তাফিজুর রহমান। কিছু উইকেট পেলেও স্লোয়ার, কাটারের জাদু দেখাতে ব্যর্থ হয়েছেন ডেথ ওভারে। সেক্ষেত্রে নাইমের সঙ্গে শেখ মেহেদি বা আফিফ হোসেনকে দেখা যেতে পারে ওপেনিংয়ে। এমনকি সাকিবও হতে পারেন ওপেনার। ফর্মে নেই নুরুল হাসান সোহানও। আশার কথা মুশফিক ফর্মে ফিরে ১১ টি২০ ইনিংস পর আরেকটি অর্ধশতক পেয়েছেন। বাকিরা নিজেদের ফিরে পেলেই ভাল হবে দলের জন্য। তবে ইংলিশদের বোলিং লাইনে লেগস্পিনার আদিল রশিদ ও অফস্পিন অলরাউন্ডার মঈন আলী বড় চ্যালেঞ্জ হবেন আত্মবিশ্বাসের অভাবে থাকা বাংলাদেশী ব্যাটসম্যানদের জন্য। আর বাংলাদেশী বোলারদের জন্য উল্টোটা, তাদের চ্যালেঞ্জ হবে ইংলিশ ব্যাটসম্যানদের বিপক্ষে ভাল করা।
কিন্তু বাংলাদেশের বোলাররা লঙ্কানদের বিপক্ষে যে অগোছালো বোলিং করেছেন, তাতে করে কঠিন চ্যালেঞ্জেই থাকতে হবে আজ। তাই গিবসন বলেছেন,‘আমরা যদি তাদের চ্যালেঞ্জ জানাতে চাই এবং শেষ পর্যন্ত খেলাটি জিততে চাই তবে আমাদের সেরা খেলাটা থাকতে হবে। আমরা জানি যে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ খুব শক্তিশালী।
ওদের বিপক্ষে অস্থির না হওয়ার বার্তা দিয়েছি ছেলেদের। একটা ভালো বল করেও হয়তো মার খাবে। কিন্তু তখন শান্ত থাকতে হবে। এভাবেই তারা খেলে, এটাই তাদের মানসিকতা। সেই সঙ্গে আমরা উইকেট নেওয়ার সুযোগও পাব। আমাদের শান্ত থাকতে হবে। দক্ষতা ও পরিকল্পনা বাস্তবায়নে মনোযোগ দিতে হবে। বোলারদের শান্ত থাকতে হবে যতটা সম্ভব।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে চার দেখায় বাংলাদেশের জয়-পরাজয় দুটি করে।