শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

বি চৌধুরীর বাসায় বৈঠকে জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: সাবেক প্রেসিডেন্ট প্রফেসর ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় বিশেষ বৈঠকে বসেছে যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা। বিএনপির পর্যবেক্ষক হিসেবে বৈঠকে যোগ দিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে শারীরিক অসুস্থতাজনিত কারণে বৈঠকে অংশ নিতে পারেননি ড. কামাল হোসেন। মঙ্গলবার সন্ধ্যা সাতটার পর বি. চৌধুরীর বারিধারার বাসায় বৈঠকটি শুরু হয়। বৈঠকে অন্যদের মধ্যে- গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার উমর ফারুক, নাগরিক ঐক্যের ডা. জাহেদ উর রহমান ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তফা আমীন অংশ নেন ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com