সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। ওয়াশিংটন ও তেহরান-এর মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়াকে এ মূল্যবৃদ্ধির প্রধান কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

রোববার (২৬ এপ্রিল) বৈশ্বিক তেলের মূল্য নির্ধারণের অন্যতম প্রধান সূচক ব্রেন্ট ক্রুড ২ শতাংশের বেশি বৃদ্ধি পায়। বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে প্রতি ব্যারেলের দাম দাঁড়ায় ১০৭ দশমিক ৩৫ ডলার, যা যুদ্ধ শুরুর আগের তুলনায় প্রায় ৪৭ শতাংশ বেশি।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা এবং চলমান সামরিক উত্তেজনা তেলের বাজারে অনিশ্চয়তা বাড়াচ্ছে। সম্ভাব্য সরবরাহ বিঘ্নের আশঙ্কায় বিনিয়োগকারীরা আগাম প্রতিক্রিয়া দেখাচ্ছেন, যার প্রভাব সরাসরি দামে প্রতিফলিত হচ্ছে।

তবে এই অস্থিরতার মধ্যেও এশিয়ার শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। নিকেই ২২৫ সূচক টোকিওতে দিনের শুরুতে প্রায় ০ দশমিক ৪ শতাংশ বেড়েছে। একই সময়ে দক্ষিণ কোরিয়ার কোসপি সূচকও প্রায় ১ দশমিক ৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীরা আপাতত ভূরাজনৈতিক অনিশ্চয়তাকে পাশ কাটিয়ে অর্থনৈতিক কার্যক্রমের ধারাবাহিকতার ওপর আস্থা রাখছেন। তবে পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় সামনে বাজারে নতুন করে অস্থিরতা দেখা দেওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com