শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

বিশ্বকাপ প্রস্তুতিতে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক:: পয়েন্ট বা র‌্যাঙ্কিং হিসেব করলে এই ম্যাচের আলাদা কোন গুরুত্ব নেই। কারণ এটা প্রীতি ম্যাচ। তবে ব্রাজিল-আর্জেন্টিনা যখন প্রতিপক্ষ; দর্শকদের কাছে সেটা এমনিতেই অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠে। আর ফুটবল বিশ্বের জনপ্রিয় দুই দল নিজেদের পরবর্তী দুই ম্যাচ নিয়েছে অনেক গুরুত্বের সাথে।

হাই প্রোফাইল দুই দল ব্রাজিল আর আর্জেন্টিনা মাঠে নামছে শুক্রবার। আসন্ন রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অবশ্য দুই দলের মুখোমুখি লড়াই হচ্ছে না। ভিন্ন দুটি ম্যাচে আর্জেন্টিনা দলে লিওনেল মেসি থাকলেও ব্রাজিল পাচ্ছে না ইনজুরি আক্রান্ত সুপারস্টার নেইমারকে। তবু দুই দলই বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে সর্বোচ্চ প্রস্তুতিটাই নিয়েছে।

বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে বিশ্বকাপের স্বাগতিক দল রাশিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল। ব্রাজিলের জন্য বাড়তি সুযোগ হলো রাশিয়ার স্বাদ আগেই একটু চেখে নেওয়া। এই লুঝনিকি স্টেডিয়ামেই আগামী ১৫ জুলাই অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। আয়োজক দেশ হিসেবে রাশিয়া বিশ্বকাপে সরাসরি যোগদান করলেও শেষ ৬ ম্যাচে তাদের জয় মাত্র দুই ম্যাচে। সেখানে শেষ ২৭টি প্রীতি ম্যাচে তিতের দল জিতেছে ২৫ টি ম্যাচে। দুই দলের পাঁচবারের সাক্ষাতে ৩ বারই জিতেছে সাম্বা ফুটবল। বাকি দুই ম্যাচের কোনো ফল হয়নি। ব্রাজিলের পরের ম্যাচ মঙ্গলবার দিবাগত রাতে। সেদিন প্রতিপক্ষ জার্মানি। ম্যাচটি বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু।

এদিকে, শুক্রবারই অন্য ম্যাচে বাংলাদেশ সময় দিবাগতর রাত পৌনে ২টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং ইতালি। ম্যাচটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের ম্যানচেস্টারে। বিশ্বকাপের আগে এই দুই দল আরও একটি করে প্রীতি ম্যাচ খেলবে। ক্লাব ফুটবলের ফাঁকে জাতীয় দলের জন্য এটাই শেষ বিরতি সব দলের জন্য। ম্যাচ দুটি বাংলাদেশে দেখা যায় এমন কোনো চ্যানেলে সম্প্রচার হচ্ছে না। সুতরাং ইন্টারনেটই একমাত্র ভরসা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com