বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

বিশ্বকাপের দুই হাইভোল্টেজ ম্যাচ আজ

স্পোর্টস ডেস্ক:: জমে উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে থাকার জন্য লড়ছে সবাই। টানটান উত্তেজনাপূর্ণ এই আসরে আজ রয়েছেন দুটি হাইভোল্টেজ ম্যাচ। দিনের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। আর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড।

টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে আজ জয়ের কোনো বিকল্প নেই দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার। কেননা দুদলই এখন পর্যন্ত দুটি করে ম্যাচ খেলে জিতেছে একটিতে। এজন্য পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে নেই কোনো দলই। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে উভয়েই হেরেছে অস্ট্রেলিয়ার বিপক্ষেই।

নিজেদের প্রথম ম্যাচে অজিদের বিপক্ষে হারার পর জিতেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অন্যদিকে মূলপর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সহজ জয়েই পেয়েছে লঙ্কানরা। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমে হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানেই। আজ নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ সময় বিকেল ৪টায় নামছে শ্রীলঙ্কা-দক্ষিণ। দুদল এখন পর্যন্ত মোট ১৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এরমধ্যে ১১টি ম্যাচেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। আর ৫টি জয় এসেছে শ্রীলঙ্কার।

এদিকে দুদলের মুখোমুখিতে ইংল্যান্ডের চেয়ে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে দুদল এ পর্যন্ত মোট ১৮বার মাঠে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ১০টি ম্যাচে জিতেছে অস্ট্রেলিয়া। বাকি আটটি ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড। বিশ্বকাপের পয়েন্ট টেবিলেও এগিয়ে রয়েছে অজিরা। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই তারা। অন্যদিকে সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে ইংল্যান্ড।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com