শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

বিনা টিকিটে রেল ভ্রমনের দায়ে ৮৭ যাত্রীর জরিমানা

লালমনিরহাট প্রতিনিধি:
বিনা টিকিটে রেল ভ্রমনের দায়ে আন্তঃনগর ট্রেন লালমনি এক্সপ্রেসে চেকিং অভিযানে বিনা টিকিটের ৮৭ যাত্রীর জরিমানা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বুধবার(২৭ জুন) সকাল থেকে দুপুর অবধি যাত্রা শুরু লালমনিরহাট থেকে ঢাকা কমলাপুর এবং কমলাপুর থেকে লালমনি পৌছা পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
লালমনিরহাটের রেলওয়ের সহকারী ট্রাফিক সুপারিয়েন্টেন্ট(এটিএস) সাজ্জাত হোসেন জানান, লালমনিরহাট থেকে রাজধানী কমলাপুর ও কমলাপুর থেকে লালমনি গামি আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনে বিশেষ টিকিট চেকিং অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বিনা টিকিটে ট্রেন ভ্রমনের দায়ে ৮৭ জন যাত্রীর নিকট থেকে ৪৩ হাজার ৭২০টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়। এ অভিযান আগামি দিনেও অব্যহত থাকবে বলেও জানান রেলওয়ের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com