শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

বিকেলে সংবাদ সম্মেলন করবেন ড. কামাল

নিজস্ব প্রতিবেদক::

গণফোরামের কেন্দ্রীয় কমিটির বৈঠক ডেকেছেন দলটির সভাপতি ড. কামাল হোসেন।

শনিবার সকাল ১০টায় রাজধানীর মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে বিকাল ৪টায় সংবাদ সম্মেলনে করবেন ড. কামাল হোসেন।

গণফোরামের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম এ তথ্য নিশ্চিত করেছেন।

লতিফুল বারী হামিম জানান, এর আগে গত ৫ জানুয়ারি গণফোরামের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে জেলার নেতারা বিভিন্ন ধরনের মতামত দিয়েছিলেন। শনিবারের বৈঠকে জেলার নেতাদের দেয়া মতামতগুলো নিয়ে কেন্দ্রীয় কমিটির নেতারা আলোচনা করে ভবিষ্যত করণীয় নির্ধারণ করবেন।

গণফোরামের প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম পথিক বলেন, ‘বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনে গণফোরামের বিজয়ী দুই প্রার্থীর শপথ গ্রহণ ও সাংগঠনিক বিষয়ে আলোচনা হবে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com