শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

বিকেলে নারায়ণগঞ্জ যাচ্ছেন ঐক্যফ্রন্ট নেতারা

নারায়ণগঞ্জ প্রতিনিধি::

৫টি সংসদীয় আসনে ঐক্যফ্রন্ট ও বিএনপির প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে শুক্রবার নারায়ণগঞ্জ যাচ্ছেন ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা। বিএনপি তথা ঐক্যফ্রন্ট নেতাদের চমক দেখাতেই মূলত তারা নারায়ণগঞ্জে যাচ্ছেন।

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা স্টেডিয়ামে এ বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে।

নারায়ণগঞ্জ-৫ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী সাবেক এমপি এসএম আকরামের বরাত দিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সেক্রেটারি এটিএম কামাল জানান, শুক্রবার বন্দরের সিরাজউদ্দৌলা ক্লাব মাঠে সমাবেশের কথা ছিল। কিন্তু সেখানে বাধা দেয়ার পর সোনাকান্দা স্টেডিয়ামে আবেদন করা হয়। প্রশাসন থেকে সোনাকান্দা স্টেডিয়ামে সমাবেশ করার অনুমিত দেয়া হয়েছে।

সমাবেশে ‘ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, জেএসডির সভাপতি আ.স.ম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের জাফরুল্লাহ চৌধুরীসহ ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় সকলে উপস্থিত থাকার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com