শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

বিকেলে খালেদার সঙ্গে দেখা করবেন বিএনপির ৪ নেতা

ই-কণ্ঠ অনলাইন ডেস্ক::

কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন বিএনপি নেতারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির তিন সদস্য সোমবার বিকেল ৩টায় পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে সাবেক কেন্দ্রীয় কারাগারে দলের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

স্থায়ী কমিটির তিন সদস্য হলেন- ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার।

সূত্র জানায়, রোববার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে দল, ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের মতামত ও সিদ্ধান্তের একটি সারসংক্ষেপ তৈরি করা হয়। এই সারসংক্ষেপ আজ খালেদা জিয়াকে অবহিত করবেন নীতিনির্ধারকরা।

মহাসচিবসহ ৮ জন স্থায়ী কমিটির সদস্য কারাবন্দি দলীয় প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে চান জানিয়ে গত ৮ অক্টোবর সংশ্নিষ্টদের কাছে চিঠি দেয় বিএনপি।

সূত্র জানায়, মহাসচিবসহ চারজন সাক্ষাতের অনুমতির কথা জানানো হলে রোববার রাতে স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে বসেন। সেখানেই নীতিনির্ধারকরা ঠিক করেন মহাসচিবসহ স্থায়ী কমিটির তিন সদস্য সাক্ষাৎ করতে যাবেন। একুশে টিভি

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com