শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

বিকেলে কূটনীতিকদের সঙ্গে ঐক্যফ্রন্টের বৈঠক

নিজস্ব প্রতিবেদক:: দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী নির্বাচন নিয়ে নিজেদের ভাবনার বিষয়টি কূটনীতিকদের সামনে তুলে ধরবেন জাতীয় ঐক্যফ্রন্ট।

বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর একটি হোটেলে ঐক্যফ্রন্ট কূটনীতিকদের সম্মানে একটি চা চক্রের আয়োজন করেছে। বিভিন্ন দাতাসংস্থার প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন এ অনুষ্ঠানে।

বুধবার রাতে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় গুলশানে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। সংবাদ সম্মেলনে এসব তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, আগামী ২৭ অক্টোবরে চট্রগ্রামে, ৩০ অক্টোবরে রাজশাহীতে জনসভা করবে ঐক্যফ্রন্ট। এছাড়াও সুশীল সমাজের সঙ্গেও মতবিনিময় করবেন নেতারা।

মোশাররফ হোসেন বলেন, প্রাথমিক অবস্থায় আমরা এসব কর্মসূচিতেই সীমাবদ্ধ থাকছি। পরিস্থিতি বুঝে পরে কর্মসূচি ঠিক করা হবে। আর এসব কর্মসূচির সমন্বয় করবেন লিয়াজোঁ কমিটি। আর এই কমিটির বিস্তারিত আগামীকাল জানানো হবে।

তিনি জানান, জাতীয় ঐক্যফ্রন্টে গণতান্ত্রিক সকল দলের জন্য দরজা এখনও খোলা আছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com