বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪কম :: শেখ কামাল অনুর্ধ-১৮ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। বিকেএসপির ৩ নম্বর মাঠে বৃষ্টি বিঘিœত ফাইনালে তারা ৫ উইকেটে হারিয়ে দেয় খুলনা বিভাগকে।
ব্যাট করে খুলনা ৩৪ ওভারে মাত্র ৮৬ রানে গুটিয়ে যায়। ওপেনার ইব্রাহিম বিশ্বাস ৫ ছক্কায় ৬৮ বলে ৩৯ রান করেন। বিকেএসপির হয়ে মইনুল হাসান ১১ রানে ৪টি ও আশিকুর রহমান ১৯ রানে ৩টি উইকেট নেন। পরে বৃষ্টির কারণে ৩৯ ওভারে নির্ধারিত ৭৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে বিকেএসপি ২৬.২ ওভারে ৫ উইকেটে ৭৮ রান তোলে।
নাঈম আহমেদ ৬৮ বলে ২ চার, ১ ছক্কায় সর্বোচ্চ ৩৫ করে রানআউট হন। খুলনার হয়ে ৮ ওভারে ৫ মেডেনসহ মাত্র ৫ রান দিয়ে ৩ উইকেট নেন পারভেজ রহমান।