শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক::
জাতীয় ঐক্যফ্রন্ট ও তার শরিক বিএনপির ৩০০ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা আজই ঘোষণা করা হবে। গণফোরাম কার্যালয়ের সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর আরামবাগে গণফোরাম কার্যালয়ে বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন গণফোরামের মিডিয়া উইংয়ের সদস্য লতিফুল বারী হামীম।
জাতীয় ঐক্যফ্রন্টের ৩০০ সংসদীয় আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
জানা গেছে, জাতীয় ঐক্যফ্রন্টের ৩ শরিক দল ও ২০ দলীয় জোটের ১৯ দলকে প্রায় ৬০টি আসন ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে জোটের প্রধান দল বিএনপি। তবে এই সংখ্যা কমবেশি হতে পারে বলেও জানান সংশ্লিষ্টরা। চূড়ান্ত ঘোষণাতেই বিষয়টি প্রকাশ করা হবে।