শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

বিকালে সংবাদ সম্মেলনে আসবেন ড. কামাল

নিজস্ব প্রতিবেদক::

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন আজ শনিবার বিকেল ৪টায় সংবাদ সম্মেলন ডেকেছেন। তোপখানা রোডের শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিতব্য এ সংবাদ সম্মেলনে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।

গণফোরামের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

লতিফুল বারী হামিম গণমাধ্যমকে বলেন, একদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলবেন ড. কামাল হোসেন।

তোপখানা রোডের শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com