শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

বিএনপি মনোনীত প্রার্থীদের চিঠি দেবে দুপুরে

নিজস্ব প্রতিবেদক::

আওয়ামী লীগের একদিন পর দলের মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি। আজ দুপুর ১টায় দলের চেয়ারপারসনের কার্যালয় গুলশান থেকে মনোনীত প্রার্থীদের হাতে চিঠি তুলে দেওয়া হবে।

সোমবার (২৬ নভেম্বর) সকালে চেয়ারপারসনের মিডিয়া উইং সূত্রে ও গাজীপুরের কাপাসিয়া থেকে মনোনয়ন পেতে যাওয়া শাহ রিয়াজুল হক হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, সূত্র জানায় গতকাল রাত থেকে দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্য ভাইস চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদকরা যারা মনোনীত হয়েছেন ইতিমধ্যে কয়েকজন গুলশান রাজনৈতিক কার্যালয়ে থেকে মনোনয়নপত্র নিয়েছেন।
বিএনপি’র মনোনয়ন বোর্ড সকাল থেকে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেছে।

এদিকে মনোনয়ন চূড়ান্ত ঘোষণা দেওয়ার সংবাদ ছড়িয়ে পড়ার পর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ কর্মীদের ভিড়। আর বাইরে অপেক্ষা করছে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকরা।

বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ’র ছোট ছেলে শাহ রিয়াজুল হক হান্নান। তিনি জানান, আমাকে গতকাল রাতে জানানো হয়েছে। সোমবার দুপুর ১টায় দলের মনোনয়য়ের চিঠি গুলশান কার্যালয় থেকে দেওয়া শুরু হবে।

জানা গেছে, জাতীয় ঐক্যফ্রন্টের জন্য বিএনপি ১৮ টি আসন দিয়েছে। যেখানে চমক হিসেবে থাকছেন ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেনের মেয়ে ব্যারিস্টার সারা হোসেন। ঢাকা যেকোনো একটি আসন তার জন্য ছাড়ছে বিএনপি। আগামীকাল বা পরশু ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া হবে। ফ্রন্টের অস্থায়ী কার্যালয় আরামবাগ থেকে ওই চিঠি দেওয়া হতে পারে।

এদিকে বিএনপি আজ সব মিলিয়ে ২৩৫-২৪০ টি আসনে দলের মনোনীতদের চিঠি দিতে পারে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com