শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

শিরোনামঃ
সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ

বিএনপি নেতা আলতাফ ৩ ও আলাল ৪ মামলায় গ্রেপ্তার

আদালত প্রতিবেদক:: নাশকতার পৃথক ৭ মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক বিমানবাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও দলটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। একই সাথে দুপুরে তাদের জামিন শুনানির জন্য রেখেছেন।

আসামিপক্ষের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আলতাফ হোসেন চৌধুরীকে রাজধানীর রমনা থানার পৃথক ৩ মামলায় এবং মোয়াজ্জেম হোসেন আলালকে রমনা থানার ৩ ও পল্টন থানার আরেক মামলায় জামিন আবেদনসহ গ্রেপ্তার দেখানোর আবেদন করি। আদালত শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং জামিন শুনানির জন্য আজ বিকেল ৩টায় সময় নির্ধারণ করেছেন। আশা করছি, আজকে এসব মামলায় আদালত তাদের জামিন মঞ্জুর করবেন।

জানা যায়, গত ৪ নভেম্বর ভোরে আটক করা হয়। গত ৫ নভেম্বর আলতাফ হোসেন চৌধুরীর জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার সিএমএম আদালত। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

অন্যদিকে, গত ৩১ অক্টোবর রাতে রাজধানীর শাহজাহানপুরের এলাকার একটি বাসা থেকে মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com