শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

বিএনপি আন্দোলন ও নির্বাচন দুটোতেই ব্যর্থ: ওবায়দুল কাদের

মুন্সীগঞ্জ প্রতিনিধি::

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যারা আন্দোলনে পরাজিত ও নির্বাচনেও পরাজিত হয়েছে তাদের নতুন করে বিশ্বাস করার কিছু আছে বলে মনে হয় না। তাদের বাংলাদেশের জনগণও বিশ্বাস করে না, আমরাও করি না। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে। তারা ১০ মিনিটও আন্দোলন করেনি। তারা আন্দোলন ও নির্বাচনে দুটোতেই ব্যর্থ হয়েছে।’

বুধবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ক্যামেলিয়া ফেরিতে যাত্রার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ভবিষ্যতেও সফল হবে না বলে বিশ্বাস করি। তারা যদি আইনি পথে যায় তাহলে আমলা লিগ্যাল ব্যাটল করবো, যদি রাজনৈতিক আন্দোলনে যায় তাহলে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। তারা যদি সহিংসতা ও নাশকতার পথে যায় তাহলে পরিস্থিতি মোকাবেলায় জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।”

তিনি বলেন, ‘বিরোধী দলের কর্মসূচি, আচরণ এগুলো তাদের নিজস্ব ব্যাপার। নির্বাচন নিয়ে তারা আইনসঙ্গতভাবে যেকোনও ধরনের কর্মসূচি দিতে পারে। আপত্তি নেই। আন্দোলন যদি সংহিসতার পথে যায় তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, “আমরা যাচ্ছি একটি শুভ কাজে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে। নতুন মন্ত্রীসভা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মাজারে গিয়ে শ্রদ্ধা জানাবো ও ফুল দিবো। নতুন মন্ত্রিসভা কী করবে, আগামীদিনের কর্মসূচী কী সেটা এখান বড় বিষয়।”

এসময় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নতুন মন্ত্রিসভার সদস্যদের। ফেরি দিয়ে যাওয়ার পথে নির্মাণাধীন পদ্মা সেতুর কাজ দেখেন নতুন মন্ত্রীরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com