বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

বিএনপির চার দিনের নতুন কর্মসূচি ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ অনলাইন:: ঢাকাসহ সারাদেশে পদযাত্রাসহ চার দিনের নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তির জন্য আগামীকাল সারাদেশে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে দোয়া মাহফিল হবে।

অবিলম্বে দেশনেত্রীর মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে ১৭ আগস্ট সারাদেশে লিফলেট বিতরণ ও ১৯ আগস্ট সব মহানগর ও জেলা পর্যায়ে পদযাত্রা অনুষ্ঠিত হবে।

অবৈধ, লুটেরা ফ্যাসিবাদী সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে আগামী ১৮ আগস্ট (শুক্রবার) যুগপৎ আন্দোলনের ধারায় ঢাকা মহানগরসহ সব মহানগরে গণমিছিল অনুষ্ঠানের কর্মসূচি পালন করা হবে।

মঙ্গলবার (১৫ আগস্ট) রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com