শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

বিএনপির আরও ৩ নেতার প্রার্থিতা স্থগিত

নিজস্ব প্রতিবেদক::

উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করার পর তা গৃহীত না হওয়ার আগে নির্বাচনে অংশ নেয়ায় ধানের শীষের প্রার্থী নাটোর-৪ আসনে আব্দুল আজিজ, গাইবান্ধা-৪ আসনে ফারুক কবির এবং নরসিংদী-৩ আসনে মঞ্জুর এলাহীর প্রার্থিতা স্থগিত করেছেন হাইকোর্ট।

পৃথক পৃথক রিট আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো: খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

প্রসঙ্গত, উপজেলা চেয়ারম্যান পদ লাভজনক হওয়ায় এর আগে আপিল বিভাগ একাধিক নেতার প্রার্থিতা বাতিল করেন। এরই ধারাবাহিকতায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের করা রিটের শুনানি শেষে বিএনপির আরো তিন নেতার প্রার্থিতা স্থগিত করেছেন হাইকোর্ট।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com