শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

বিএনপির অনশন কর্মসূচি চলছে

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিএনপির প্রতীক অনশন কর্মসূচি চলছে।

আজ সোমবার সকাল ৯ টায় থেকে এই প্রতীকী অনশন কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচী চলবে বিকাল ৪টা পর্যন্ত।

কর্মসূচি উপলক্ষে সোমবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মহানগর নাট্যমঞ্চে আসতে থাকেন। কয়েক হাজার নেতাকর্মী মহানগর নাট্যমঞ্চে উপস্থিত হয়েছেন।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফারেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ডের রায় দেন বিশেষ আদালত। একই সঙ্গে খালেদা জিয়ার ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামিকে ১০ বছর করে দণ্ড দেওয়া হয়।

রায়ের পর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কারাগারকে বিশেষ কারাগার ঘোষণা দিয়ে খালেদা জিয়াকে সেখানে রাখা হয়েছে।

খালেদা জিয়া কারাগারে অসুস্থ পড়েন। একবার মাইল্ডস্ট্রোকেও আক্রান্ত হয়েছিলেন। বিএনপির নেতা-কর্মীরা তাদের নেত্রীর স্বাস্থ্য নিয়ে বেশ উদ্বিগ্ন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com