শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

বিএনপিপন্থী আইনজীবীদের আদালত বর্জনের ঘোষণা

ই-কণ্ঠ অনলাইন::
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের দণ্ড থেকে হাইকোর্টে ১০ বছরের সাজা দেওয়ার প্রতিবাদে আগামীকাল বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

‌আজ মঙ্গলবার দুপুরে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের উদ্যোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ (১নং) হলে এক প্রতিবাদ সমাবেশে অ্যাডভোকেট জয়নুল আবেদীন এ ঘোষণা দেন।

তিনি বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতের রায়ে পাঁচ বছরের দণ্ড থেকে হাইকোর্টে করা আপিলের রায়ে ১০ বছর দণ্ড করায় আমরা কোনো প্রতিক্রিয়া দেখাইনি। তবে আলোচনা করার পর আমরা বেআইনি এ রায়ের প্রতিবাদে আগামীকাল সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগ বর্জনের ঘোষণা করছি।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা ৫ বছর বাড়িয়ে ১০ বছর করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com