শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

বান্দরবান ও আলীকদম উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি ।।
বান্দরবানে শান্তিপূর্ণ পরিবেশে সদর ও আলীকদম উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বেসরকারি ফলাফলে বান্দরবান সদরে বিএনপি সমর্থিত আব্দুল কুদ্দুস (মোটরসাইকেল) ১৯ হাজার ১৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত একেএম জাহাঙ্গীর (আনারস) ৩ হাজার ৩৬৬ ভোট পেয়েছেন।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ফারুক আহমেদ ফাহিম (উড়োজাহাজ) ১৩ হাজার ৩২১ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মেহাইনু মারমা (প্রজাপতি) ১৭ হাজার ৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে আলীকদম উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত জামাল উদ্দিন (দোয়াত কলম)। তিনি ভোট পেয়েছেন ৯ হাজার ৪৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আবুল কালাম (আনারস) পেয়েছেন ৭ হাজার ৪১৫ ভোট।

উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত মোহাম্মদ রিটন পেয়েছেন ৯ হাজার ৬৩ ভোট ও মহিলা ভাই চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত শিরিন আক্তার ৮ হাজার ৫৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে বান্দরবান সদর এবং আলীকদম উপজেলায় স্বতঃস্ফূর্ত পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে ভোটারদের উপস্থিতি ছিল কম।

সর্বশেষ খবরে ভোটের হার ছিল প্রায় ৩৫ শতাংশ। বান্দরবানের চিম্বুক পাহাড়ের বম সম্প্রদায় অধ্যুষিত কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল কম। তবে প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা জোরদার ছিল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com