শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

নবাবগঞ্জে মহাবতার শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব ও ধর্মীয় শোভাযাত্রা

ভ্রম্যমান প্রতিবেদক (শুভাশিস গোস্বামী) নবাবগঞ্জ থেকে:: ভাদ্রের শুভ তিথিতে অধর্মের বিনাশ এবং ধর্মানুশীলনের মাধ্যমে জগতে শান্তি প্রতিষ্ঠার মহান বার্তা নিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম শুভ জন্মাষ্টমী উদ্‌যাপিত হয়েছে।

এ উপলক্ষে ঢাকার নবাবগঞ্জের চরখলসী এলাকায় অবস্থিত শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরের উদ্যোগে এক ভাবগম্ভীর ও আনন্দঘন পরিবেশে ধর্মীয় শোভাযাত্রা ও উৎসবের আয়োজন করা হয়।

‘কৃষ্ণাস্তু ভগবান স্বয়ম’ এই অমর বাণীকে অন্তরে ধারণ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম শুভ অবতারণ দিবস (জন্মাষ্টমী-২০২৬) উপলক্ষে এ দিন বিকালে চরখলসী শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়। ভক্তদের সমবেত হরিনাম সংকীর্তন, উলুধ্বনি এবং কাসর-ঘণ্টার ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শোভাযাত্রায় বিভিন্ন বয়সের পুণ্যার্থী ও সনাতন ধর্মাবলম্বী ভক্তরা অংশ নেন। শোভাযাত্রায় সকল সনাতনীরা রং বেরং এর পোশাকে সজ্জিত হয়ে অংশ নেয়। ৫২৫৩ বছর আগে শ্রীকৃষ্ণের বানী আজ ও সমাজের পথ প্রদর্শক।

জন্মাষ্টমী উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বিশেষ পূজা-অর্চনা, গীতাপাঠ, প্রসাদ বিতরণ ও বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। ভক্তদের আশাবাদ, শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষাকে ধারণ করে সমাজে অন্যায়-অবিচার দূর হবে এবং শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে।ভগবানের কাছে আগত ভক্তবৃন্দের একটাই প্রার্থনা পৃথিবীর সকল জীবকে যেন শান্তি দান করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com