বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

বাজার ইজারা নিয়ে ২ ব্যবসায়ীর দোকান দখল!

এম.আর রয়েল, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে বাজার ইজারা নেওয়ার ২ সপ্তাহের মাথায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে ২জন ব্যবসায়ীর দোকান ঘর দখলে নিয়ে ব্যাপক লুটপাটের অভিযোগ উঠেছে।

সোমবার বিকালে উপজেলার আলামিন বাজারে এই ঘটনা ঘটে। সরজমিনে গিয়ে দেখা গেছে, এঘটনায় ওই বাজারের বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী ও বাজার কমিটির সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, গত ৬ মার্চ উপজেলা পরিষদ থেকে আলামিন বাজারের ইজারা নেন ভাগ্যকূল ইউনিয়ন পরিষদের সদস্য সামাদ মেম্বার ওরফে কালা সামাদ। ইজারা নেওয়ার ২ সপ্তাহের মাথায় সোমবার সকালে ওই বাজারের সবজি বিক্রেতা লাবন মুন্সী ও মুরগী ব্যবসায়ী মোঃ জনির কাছে সরকারী জায়গায় দোকান ঘর উঠিয়ে ব্যবসা করার অজুহাতে মোটা অংকের টাকা দাবী করেন। তারা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বিকালে সামাদ মেম্বার তার বাহিনীর ৩০-৩৫ জন সদস্য নিয়ে দোকান ঘর দুটি দখলে নেয়। এসময় সামাদ মেম্বারের লোকজন ব্যাপক লুটপাট চালায় বলে অভিযোগ উঠেছে। বাজার কমিটির লোকজন এগিয়ে গেলে সামাদ মেম্বার তাদের কথায় কোন পাত্তা না দিয়ে জানায়, এখানে তার ব্যক্তিগত অফিস হবে।

ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা জানান, প্রায় দেড় যুগ ধরে তারা দোকান ঘর উঠিয়ে ব্যবসা করে আসছেন। হঠাৎ করে সামাদ মেম্বার সরকারী জায়গায় কেন দোকান ঘর উঠিয়েছি এজন্য প্রথমে টাকা দাবী করেন পরে দোকার ঘর দুটি দখলে করে নেয়। এসময় তার লোকজন ব্যাপক লুটপাট চালায়। বাজার কমিটির সাধারণ সম্পাদক আঃ আজিজ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ইজারাদার বাজার কমিটির কোন কথা শুনেননি।

এ ব্যাপারে সামদ মেম্বার জানান, সরকারী জায়গা দখল করে দোকান উঠিয়েছে। তাছাড়া ষ্ট্যাম্পে চুক্তি করে দোকান দুটি হস্তান্তর করেছে। ইজারাদার হিসাবে এগুলো দেখার দায়িত্ব আমাদের।

উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম বলেন, সামাদ মেম্বার ইজারা পেলেও এখনো পর্যন্ত তার সাথে কোন চুক্তি হয়নি। তাছাড়া তিনি অন্যের দোকান দখল করতে পারেননা। বিষটি খতিয়ে দেখা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com