বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন

অনলাইন ডেস্ক, একুশের কন্ঠ

ঢাকার মতিঝিল মধুমিতা সিনেমা হলের গলির মুখে বাংলাদেশ ব্যাংকের একটি স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার বিকেল ৩টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন বলেন, মতিঝিল মধুমিতা সিনেমা হলের গলির মুখে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট যাওয়ার আগেই আগুন নিভে যায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com