বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : টি২০ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে নামিবিয়া এখন পর্যন্ত একটি জয়ও পেয়েছে। যা বাংলাদেশ কোন বিশ্বকাপেই করতে পারেনি। টি২০ বিশ্বকাপ আসলেই বাংলাদেশ ক্রিকেটাররা যেন খেই হারিয়ে ফেলেন। এমনই অবস্থা হয়, শুধু হারই হয় নিয়তি।
টানা হার নামিবিয়ার চেয়েও টি২০ বিশ্বকাপে ব্যর্থ দলে পরিণত করে ছেড়েছে বাংলাদেশকে।
এমনিতে সব ঠিকই থাকে। বিশ্বকাপ আসলেই নিজেদের সব খেলা ভুলে বসে থাকেন ক্রিকেটাররা! কী যে খেলেন, কী যে করেন; তা কেবল নিজেরাই বলতে পারবেন।
এমনই খারাপ খেলতে থাকেন, তাতে করে প্রথম রাউন্ড অতিক্রম করাই কঠিন হয়ে পড়ে। দ্বিতীয় রাউন্ডে তো একটি জয়ও পান না।
টি২০ বিশ্বকাপে প্রথমবারেই বাজিমাত করেছে নামিবিয়া। প্রথমবার বিশ্বকাপে খেলতে নেমেই দ্বিতীয় রাউন্ডে (সুপার-১২) উঠেছে। দ্বিতীয় রাউন্ডে এখন পর্যন্ত একটি জয়ও পেয়েছে। যা বাংলাদেশ কোন বিশ্বকাপেই করতে পারেনি। এ হিসেবেই নামিবিয়ার চেয়েও টি২০ বিশ্বকাপে ব্যর্থ দল বাংলাদেশ।
নামিবিয়া প্রথমবার বিশ্বকাপ খেলে দ্বিতীয় রাউন্ডে একটি জয় তুলে নিয়েছে। স্কটল্যান্ডকে হারিয়েছে। বাংলাদেশ এবারও টানা চার ম্যাচে হেরেছে। আগামীকাল বৃহস্পতিবার ৪ নবেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলে টানা পাঁচ হার হবে।
সেই ২০০৭ সালে, প্রথম টি২০ বিশ্বকাপ থেকেই খেলছে বাংলাদেশ।
প্রথমবার প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল বাংলাদেশ। টেস্ট খেলুড়ে কোন দলের বিপক্ষে বিশ্বকাপে একমাত্র জয়টিও এটিই হয়ে আছে। এছাড়া আর কোন টেস্ট খেলুড়ে দলকে এখন পর্যন্ত হারাতে পারেনি বাংলাদেশ। প্রথম রাউন্ড অতিক্রম করে দ্বিতীয় রাউন্ডে আজ পর্যন্ত কোন জয়ও পায়নি। যতবার প্রথম রাউন্ড অতিক্রম করেছে, দ্বিতীয় রাউন্ডে হারই হয়েছে নিয়তি।
প্রথম বিশ্বকাপে, ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম রাউন্ড অতিক্রম করে বাংলাদেশ। দ্বিতীয় রাউন্ডে (সুপার এইট) সব ম্যাচ হারে।
দ্বিতীয় বিশ্বকাপে, ২০০৯ সালে তো প্রথম রাউন্ডেই কাত। আয়ারল্যান্ডের কাছেও হারে বাংলাদেশ।
তৃতীয় ও চতুর্থ বিশ্বকাপে, ২০১০ ও ২০২১ সালেও একই দশা। প্রথম রাউন্ডেই আউট।
পঞ্চম বিশ্বকাপে, ২০১৪ সালে হংকংয়ের কাছে হেরে প্রথম রাউন্ড কোন রকমে পার হয় বাংলাদেশ। নিজ দেশে হওয়া বিশ্বকাপে এরপর দ্বিতীয় রাউন্ডে (সুপার টেন) টানা ৫ ম্যাচ হারে। একটি দলই দ্বিতীয় রাউন্ডে কোন জয় পায়নি। সেই দলটি বাংলাদেশ। ষষ্ঠ বিশ্বকাপে, ২০১৬ সালেও একই দশা হয়।
প্রথম রাউন্ড অতিক্রম করার পর দ্বিতীয় রাউন্ডে টানা ৫ ম্যাচ হারে। এই রাউন্ডে জয়হীন দল শুধু বাংলাদেশই থাকে। এবার সপ্তম আসরেও বাংলাদেশ বিপদে পড়ে প্রথম রাউন্ড অতিক্রম করে। দ্বিতীয় রাউন্ডে টানা চার ম্যাচ হেরেছে। অস্ট্রেলিয়াকে হারাতে না পারলে এবারও টানা ৫ ম্যাচ হার হবে। শূন্য হাতে দেশে ফিরতে হবে। বাংলাদেশ যেখানে প্রতি বিশ্বকাপেই দ্বিতীয় রাউন্ডে সব কয়টা ম্যাচ হেরেছে।
সেখানে নামিবিয়া প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই প্রথম রাউন্ড অতিক্রম করেছে। দ্বিতীয় রাউন্ডে একটি জয়ও পেয়েছে। বাংলাদেশ তা না করতে পেরেই নামিবিয়ার চেয়েও ব্যর্থ দলে পরিণত হয়েছে।