বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব! বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

৬ এপ্রিল শুক্রবার দিনব্যাপি পূজা উদ্যাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শিল্পকলা একাডেমী হলরুম কলেজপাড়ায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি অরুনাংশু দত্ত টিটোর সভাপতিত্বে এসময় এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়মী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন, ৩ আসনের এমপি অধ্যাপক ইয়াসিন আলী, সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা জাহান লিটা, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. তাপস কুমার পাল, ঠাকুরগাঁও জেলা প্রশাসক আখতারুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এ্যাড. বলরামগুহ ঠাকুরতা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. মকবুল হোসেন বাবু, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নারায়ণ সাহা অপু, কার্যনির্বাহী সদস্য ইন্দ্রনাথ রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলার আহ্বায়ক প্রবীর কুমার রায়, সদস্য সচিব দিপক কুমার রায় প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ।

এসময় ঠাকুরগাঁও জেলার ৬টি থানার পূজা উদ্যাপন কমিটির নেতা ও সদস্যদের উপস্থিতিতে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।

পরে সকলের মতামতে আবারো অরুনাংশু দত্ত টিটো’কে সভাপতি ও শ্রী তপন কুমার ঘোষ’কে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার নতুন কমিটি ঘোষনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com