শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

বাংলাদেশ আরচ্যারদের উন্নতি করার লক্ষে জার্মান কোচ ফ্রেডরীক মার্টিনকে নিয়োগ

র্স্পোটস ডস্কে:: সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের ব্যবস্থাপনায় ‘তীর গো ফর গোল্ড’ প্রোজেক্টের আওতায় উদীয়মান আরচ্যার এবং জাতীয় দলের আরচ্যারদের ক্রীড়া নৈপুণ্যতা আরো বৃদ্ধি করার লক্ষে জার্মান কোচ ‘ফ্রেডরীক মার্টিন’ কে নিয়োগ দেয়া হয়েছে। জার্মান কোচ ‘ফ্রেডরীক মার্টিন’ ১৪ ফেব্রুয়ারী-২০১৮ তারিখে টঙ্গিস্থ আরচ্যারী প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে যোগদান করে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেন। এ উপলক্ষে ১৯ ফেব্রুয়ারী-২০১৮, ঘটিকায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ডাচ্-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জার্মান কোচ ‘ফ্রেডরীক মার্টিন’ এর সঙ্গে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের ৫ বছরের জন্য চুক্তি স্বাক্ষরিত হয় এবং এই চুক্তি প্রতি বছরের ডিসেম্বর মাসে নবায়ন করা হবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এবং সিটি গ্রুপের নির্বাহী পরিচালক (মার্কেটিং এন্ড ফাইন্যান্স) শোয়েব মো: আসাদুজ্জামান ‘তীর গো ফর গোল্ড’ সম্পর্কে বিস্তারিত তথ্য জানান। সংবাদ সম্মেলনে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সহ-সভাপতি এবং প্রশিক্ষণ ও উন্নয়ন কমিটির আহ্বায়ক জনাব মো: আনিসুর রহমান দিপু, ফেডারেশনের নির্বাহী কর্মকর্তা ও সিটি গ্রুপের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ২৩ অক্টোবর-২০১৭ তারিখে সিটি গ্রুপের সঙ্গে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের ডেভেলপমেন্টের চুক্তি স্বাক্ষরিত হয়। ‘তীর গো ফর গোল্ড’ এর আওতায় অন্তর্ভূক্ত হওয়ার পর হতে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন ২০তম এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশীপস-২০১৭ এবং তীর ৯ম জাতীয় আরচ্যারী চ্যাম্পিয়নশীপস-২০১৭ অনুষ্ঠিত হয়। উল্লেখিত ২টি চ্যাম্পিয়নশীপস-এর মধ্যে ২০তম এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশীপস-এ বাংলাদেশের আরচ্যারদের স্কোর।

রিকার্ভ-পুরুষ-একক ইভেন্ট:
২০তম এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশীপস-২০১৭ এ র‌্যাংকিং রাউন্ডে বাংলাদেশের রিকার্ভ-পুরুষ আরচ্যার মো: রুমান সানা ৬৬৬ স্কোর অর্জন করেন যেখানে সর্বোচ্চ স্কোর ৬৮৪ অর্জন করেন কোরিয়ার কিম জংহো। কিন্তু চূড়ান্ত পর্যায়ে গোল্ড মেডেল অর্জনকারী কোরিয়ার ‘লি সিয়ংইউন’ এর স্কোর ছিল ৬৭৪। ৬৫৭ স্কোর অর্জনকারী জাপানের ‘কাওয়াতা ইউকি’ সিলভার এবং ৬৬৪ স্কোর অর্জনকারী চায়নার ‘ওয়াং ডাপেং’ ব্রোঞ্জ মেডেল জয় লাভ করেন। বাংলাদেশের মোহাম্মদ তামিমুল ইসলাম ৬৫০, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ৬৩৮ এবং মো: ইব্রাহিম শেখ রেজওয়ান ৬০১ স্কোর অর্জন করেন।
কম্পাউন্ড-পুরুষ-একক ইভেন্ট:
২০তম এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশীপস-২০১৭ এ র‌্যাংকিং রাউন্ডে বাংলাদেশের কম্পাউন্ড-পুরুষ আরচ্যার আবুল কাশেম মামুন ৬৮২ স্কোর অর্জন করেন যেখানে কোরিয়ার ‘কিম জংহো’ সর্বোচ্চ ৭১০ স্কোর অর্জন করেন। কিন্তু চূড়ান্ত পর্যায়ে গোল্ড মেডেল অর্জনকারী ভারতের ‘ভারমা অভিশেক’ এর স্কোর ছিল ৭০৯। বাংলাদেশের মো: নাজমুল হুদা ৬৭১, মো: মিলন মোল্লা ৬৬৭ এবং এহেসান আহমেদ ৬৫৮ স্কোর অর্জন করেন।
কম্পাউন্ড-মহিলা-একক ইভেন্ট:
২০তম এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশীপস-২০১৭ এ র‌্যাংকিং রাউন্ডে বাংলাদেশের কম্পাউন্ড-মহিলা আরচ্যার রোকসানা আক্তার ৬৮৪ স্কোর অর্জন করেন যেখানে কোরিয়ার ‘সো চাউন’ সর্বোচ্চ ৭০৯ স্কোর অর্জন করেন। কিন্তু চূড়ান্ত পর্যায়ে গোল্ড মেডেল অর্জনকারী কোরিয়ার ‘সং ইউন সু’ এর স্কোর ছিল ৬৯৬। বাংলাদেশের সুস্মিতা বনিক ৬৭৪ এবং বন্যা আক্তার ৬৬৪ স্কোর অর্জন করেন।
কন্টিনেন্টাল কোয়ালিফিকেশন টুর্নামেন্ট (সিকিউটি):
৩য় সামার ইয়ুথ অলিম্পিক গেমসের কন্টিনেন্টাল কোয়ালিফিকেশন টুর্নামেন্টে র‌্যাংকিং রাউন্ডে বাংলাদেশের রিকার্ভ-বালক আরচ্যার মো: ইব্রাহিম শেখ রেজোয়ান ৬৬৩ স্কোর করেন যেখানে সর্বোচ্চ ৬৮৫ স্কোর অর্জন করেন ভারতের বোম্মাদেভারা ধীরাজ। কিন্তু চূড়ান্ত পর্যায়ে গোল্ড মেডেল অর্জন করেন ভারতের ‘আকাশ’ যার স্কোর ছিল ৬৬৪। বালিকাদের মধ্যে বাংলাদেশের রাদিয়া আক্তার শাপল ৬৫০ স্কোর অর্জন করেন যেখানে সর্বোচ্চ ৬৭৪ স্কোর অর্জন করেন উত্তর কোরিয়ার ‘কাং জিন হাও’ এবং গোল্ড মেডেল অর্জন করেন। ইরানের ‘রহমানী সংএ্যান্ড’ ৬৬৭ স্কোর অর্জন করে সিলভার এবং ৬৪১ স্কোর অর্জনকারী ভারতের ‘হিমানী’ ব্রোঞ্জ মেডেল অর্জন করেন।
তীর ৯ম জাতীয় আরচ্যারী চ্যাম্পিয়নশীপস-২০১৭:
‘তীর ৯ম জাতীয় আরচ্যারী চ্যাম্পিয়নশীপস-২০১৭’ এ রিকার্ভ পুরুষ এককে বাংলাদেশ আনসারের মো: রুমান সানা সুজন ২০১৬ সালের ৬৫২ স্কোরের নিজ রেকর্ড ভেঙ্গে আজ ৬৫৪ স্কোর করে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি করেন। রিকার্ভ পুরুষ দলীয়তে বিকেএসপি সর্বোচ্চ ১৯৩৭ স্কোর করে ২০১৪ সালের নিজস্ব রেকর্ড (১৮২৪ স্কোর) ভেঙ্গে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি করে। এছাড়াও কম্পাউন্ড পুরুষ এককে বাংলাদেশ আনসারের মো: মিলন মোল্লা সর্বোচ্চ ৬৮৫ স্কোর করে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com