শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোরডটকম : দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে অনুষ্ঠিত ‘২০২১ এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট, স্টেজ-১-এ বাংলাদেশ আরচ্যারি দল (বিকেএসপি) অংশগ্রহণ করে।
৭ থেকে ১১ জুন পর্যন্ত ৫ দিনের এই টুর্নামেন্টের শেষ দিনে কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে ফাইনালে বাংলাদেশের শেখ সজিব ও পুষ্পিতা জামান ১৪৬-১৫৫ স্কোরের ব্যবধানে কোরিয়ার (KIM Jongho ও SO Chaewon) নিকট পরাজিত হয়ে রৌপ্য পদক অর্জন করে।
কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ফাইনালে বাংলাদেশ (শেখ সজিব, হিমু বাছাড় ও মোঃ আসিফ মাহমুদ) ২০৫-২৩৫ স্কোরের ব্যবধানে কোরিয়ার (CHOI Yonghee, KANG Donghyeon ও KIM Jongho) নিকট পরাজিত হয়ে রৌপ্য পদক অর্জন করে।
রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশ (প্রদীপ্ত চাকমা ও রজনী আক্তার) তাম্র পদক অর্জন করে।
আগামী ১৩ জুন রাত ১০টা ৪০ মিনিটে আরচ্যারি দল দেশে আসবে।