শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

বাংলাদেশের আরচারি দল দুটি ইভেন্টে ফাইনালে আগামীকাল লড়বেন

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোরডটকম : কোরিয়ার গুয়াংজুতে অনুষ্ঠিত ‘২০২১ এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট, স্টেজ-১’ এ বাংলাদেশ আরচারি দল (বিকেএসপি) অংশগ্রহণ করেছে। রিকার্ভ পুরুষ একক ইভেন্টের প্রিকোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রদীপ্ত চাকমা ৬-৪ সেট পয়েন্টে আসন্ন টোকিও অলিম্পিক গেমসে কোয়ালিফাই করা মালয়েশিয়ার আরচার খায়রুল আনোয়ারকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন। এই খায়রুল ২০১৯ সালে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত আরচারি ওয়ার্ল্ডকাপের সেমিফাইনালে বাংলাদেশের রোমান সানাকে হারিয়ে ফাইনালে উন্নীত হন এবং ফাইনালে খায়রুল রৌপ্যপদক অর্জন করেছিলেন। কোয়ার্টার ফাইনালে অবশ্য প্রদীপ্ত চাকমা ২-৬ সেট পয়েন্টে জাপানের ফুরুকাওয়া টাকাহারুর কাছে হেরে যান।
রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের সেমিফাইনালে বাংলাদেশ (প্রদীপ্ত চাকমা ও রজনী আক্তার) ০-৬ সেট পয়েন্টে জাপানের ফুরুকাওয়া টাকাহারু ও হায়াকাওয়া রেনের কাছে হেরে যান।
আগামীকাল ১১ জুন শুক্রবার কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশ (শেখ সজিব ও পুষ্পিতা জামান) ফাইনাল খেলবে। তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার কিম জংহো এবং চায়েওন)। এছাড়া কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টের ফাইনালেও প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ (শেখ সজিব, হিমু বাছাড় ও আসিফ মাহমুদ)। তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার চোই ইয়ংহি, কাং দংহিঅন ও হিম জংহো)।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com