শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

‘বর্তমান সরকারের পরিণতি মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের চেয়েও খারাপ হবে’

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বাম রাজনীতিবিদ ও লেখক বদরুদ্দীন উমর বলেছেন, এ সরকারের অধীনে নির্বাচন হলেও তারা ( বর্তমান সরকার) জয়লাভ করতে পারবে না, তাদের করুন পরিণতি হবে। কারণ দেশে যে ধরণের পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে মনে হয় না কোনোভাবেই বর্তমান সরকার ছাড় পাবে। বর্তমান সরকারের পরিনতি মালদ্বীপের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনের চেয়েও খারাপ পরিণতি হবে। তিনি বলেন, মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন অনেক কারচুপির আশ্রয়ের পাশাপাশি বিরোধীদের প্রতি দমন পীড়ন চালিয়েও রেহাই পায়নি।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ডাঃ ফয়জুল হাকিম। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে সন্জীব চাকমা, কাজী ইকবাল এবং প্রবীন বাম নেতা টিপু বিশ্বাস। উল্লেখ্য বহুল আলোচিত মালদ্বীপ প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির সদ্য বিদায়ী সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনের বিরোধী প্রার্থী ইব্রাহিম মোহাম্মদ সোলিহ জয়ী হয়েছেন। ইয়ামিনের বিরুদ্ধে বিরোধীদের প্রতি নির্মম নির্যাতনের অভিযোগ ছিল।

এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিশিষ্ট আইনজীবি ড. কামাল হোসেনর নেতৃত্বে ঐক্য প্রক্রিয়ার সাথে নিজের সম্পৃক্ততার নেই বলে জানান। তবে ঐক্য প্রক্রিয়ার সাথে সম্পৃক্তদের ব্যাপারে কিছু বক্তব্য রাখেন। তিনি বলেন, যারা বর্তমানে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য ঐক্যের ডাক দিয়েছেন তাদেরকে সর্তকতার সাথে এগুতে হবে। সর্বস্তরের জনগণ, ছাত্র শিক্ষক বুদ্ধিজীবিদের প্রতি আহবান জানাতে হবে তারা যেন ভোটের দিন ভোট কেন্দ্র পাহারায় রাখে সেব্যাপারে ঐক্য প্রক্রিয়ায় অংশ গ্রহণকারীদের সর্তক থাকতে হবে। নিজেদের ভোটাধিকার নিশ্চিত করতে সর্বত্র সর্তক থাকার ব্যাপারে জনগণের কাছে বার্তা পৌছে দিতে হবে। ঐক্য প্রক্রিয়ায় সম্পৃক্তদের প্রতি তিনি জনগণের কাছে তাদের সব ধরণের বার্তা পৌছে দেয়ার আহবান জানান।

তিনি বলেন, আমার দল এ ধরণের নির্বাচনের পক্ষে নয়। তারপরেও আমরা নির্বাচন বিরোধী নই। কারণ সুষ্ঠু নির্বাচন না হলেতো সামরিক সরকার বা একটি স্বৈরতান্ত্রিক সরকার ক্ষমতায় চলে আসে। তাই একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আমরাও চাই। সুত্র-নয়াদিগন্ত

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com