শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ

বড়পুকুরিয়া কয়লাখনির ৮৬ জনের নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ

অনলাইন প্রতিবেদক:: বড়পুকুরিয়া কয়লাখনির ড্রাইভার, এমএলএস পদে ৮৬ জনের নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) বড়পুকুরিয়া কয়লাখনি কর্তৃপক্ষের রিভিউ খারিজ করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। কয়লাখনির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাসুম।

আইনজীবী অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক বলেন, ২০০৯ সালে বড় পুকুরিয়া কয়লাখনি কর্তৃপক্ষ ড্রাইভার, এমএলএস পদে ৮৬ জনের নিয়োগের সার্কুলার জারি করে। সার্কুলারের পর চাকরিপ্রার্থীরা আবেদন করেন। একপর্যায়ে নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। নিয়োগ প্রক্রিয়া বন্ধ করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসেন নিয়োগপ্রত্যাশীরা। রিটের শুনানি নিয়ে হাইকোর্ট ২০১৬ সালে ৮৬ জনের নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন।

আদালতের এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে বড়পুকুরিয়া কর্তৃপক্ষ। আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখেন। আপিল বিভাগের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ আবেদন করে বড়পুকুরিয়া কর্তৃপক্ষ। আজ রিভিউ খারিজ করে ৮৬ জনের নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিলেন আপিল বিভাগ।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com