বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার : উক্ত প্রতিযোগিতায় ১১ জেলার অংশগ্রহণে অনন্যা প্রকাশনীর পৃষ্ঠপোষকতায় আগামীকাল শুক্রবার থেকে বঙ্গবন্ধু জাতীয় জেলা ক্লাব রাগবি প্রতিযোগিতা শুরু হচ্ছে। পল্টনের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠেয় টুর্নামেন্টে অংশ নেয়া ক্লাবগুলো হলো- ফ্লেইম বয়েজ রাগবি ক্লাব (ঢাকা), ফাইটার্স রাগবি ক্লাব নড়াইল, মাগুরা রাগবি ক্লাব, অগ্রযাত্রা রাগবি ক্লাব (বাগেরহাট), দিনাজপুর রাগবি ক্লাব, কুড়িগ্রাম রাগবি ক্লাব, ব্রাহ্মণবাড়িয়া রাগবি ক্লাব, চাঁদপুর রাগবি ক্লাব, ছাতক রাগবি ক্লাব (সুনামগঞ্জ), সাতক্ষীরা রাগবি ক্লাব ও ফরিদপুর পদ্মার পাড় রাগবি ক্লাব।
বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন এর সার্বিক ব্যবস্থাপনায় ও অনন্যা প্রকাশনীর পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু প্রথম জাতীয় জেলা ক্লাব রাগবি প্রতিযোগিতা এই উপলক্ষে বৃহস্পতিবার বেলা ২টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের তৃতীয় তলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সভাপতি মোঃ শফিউল ইসলাম মহিউদ্দিন (এম.পি-ঢাকা ১০),সহ সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ইফতেখার আলী, সাধারন সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সম্পাদ সাঈদ আহমেদ, টুর্নামেন্ট স¤পাদক মনরিুল হক ও সদস্য সারোয়ার রাকিব,পারভিন নাহার পুতুল, মোঃ সিরাজুল ইসলাম এবং ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগন।